Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

দুরন্ত সুদর্শন, চেন্নাইকে সহজে হারাল গুজরাত

গত ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েও সাই সুদর্শনকে মাঠ ছাড়তে হয়েছিল একরাশ হতাশা নিয়ে। কারণ, গুজরাত টাইটান্স হেরে গিয়েছিল বেঙ্গালুরুর কাছে। সেই ক্ষতে কিছুটা প্রলেপ লাগল রবিবার। চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে বশ মানিয়ে জয়ের সরণিতে ফিরল গুজরাত (১৬২-২)। চিপকে নায়ক সেই সুদর্শন।

দুরন্ত সুদর্শন, চেন্নাইকে সহজে হারাল গুজরাত
  • ২৭ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

চেন্নাই: গত ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েও সাই সুদর্শনকে মাঠ ছাড়তে হয়েছিল একরাশ হতাশা নিয়ে। কারণ, গুজরাত টাইটান্স হেরে গিয়েছিল বেঙ্গালুরুর কাছে। সেই ক্ষতে কিছুটা প্রলেপ লাগল রবিবার। চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে বশ মানিয়ে জয়ের সরণিতে ফিরল গুজরাত (১৬২-২)। চিপকে নায়ক সেই সুদর্শন। 

Advertisement

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে চেন্নাই। শুরুটা ভালো হয়নি হলুদ আর্মিদের। ওপেনার সঞ্জু স্যামসন মাত্র ১১ রানেই ফেরেন ডাগ-আউটে। কাগিসো রাবাডার বলে বাটলারের হাতে ধরা পড়েন তিনি। উর্ভিল প্যাটেল (৪), সরফরাজ খান (০), ডেওয়াল্ড ব্রেভিস (২) দ্রুত মাঠ ছাড়েন। ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে তখন রীতিমতো চাপে সিএসকে। এই পরিস্থিতিতে রুখে দাঁড়ান ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। ৬০ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ব্যাটে ভর করেই চেন্নাই সুপার কিংস ৭ উইকেটে তোলে ১৫৮ রান। শিবম দুবে ২২ ও জেমি ওভারটন ১৮ রান করেন। গুজরাতের হয়ে রাবাডা নেন তিনটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে গুজরাত টাইটান্সের দুই ওপেনার শুভমান গিল ও সুদর্শন শক্ত ভিত গড়ে তোলার চেষ্টা করেন। কিন্তু নুর আহমেদের স্পিনে পরাস্ত হয়ে ৩৩ রানে স্টাম্পড হয়ে মাঠ ছাড়েন গিল। তবে দিনটা ছিল সুদর্শনের। ৪৬ বলে তাঁর সংগ্রহ ৮৭। চারটি বাউন্ডারির পাশাপাশি সাতটি ওভার বাউন্ডারিও হাঁকিয়েছেন তিনি। একেবারে জয়ের দোরগোড়ায় এসে আউট হন সুদর্শন। ভালো খেললেন বাটলারও (অপরাজিত ৩৯)। এদিকে, মহেন্দ্র সিং ধোনির মাঠে ফেরা আরও পিছিয়ে গিয়েছে। একটি গা-ঘামানো ম্যাচে পায়ে চোট পান তিনি। তা সারিয়ে খেলায় ফিরতে সময় লাগবে মাহির। আপাতত রিহ্যাবে রয়েছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ