Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গাড়ি-টোটোর মুখোমুখি সংঘর্ষ, জখম এক

গাড়ি-টোটোর মুখোমুখি সংঘর্ষ, জখম এক
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: রবিবার রাতে গঙ্গারামপুর থানার বড়বাজার এলাকায় ছোটগাড়ির সঙ্গে টোটো মুখোমুখি সংঘর্ষে জখম টোটোচালক। পুলিস সূত্রে  জানা গিয়েছে, জখম টোটোচালকের নাম নিতাই দাস (৪০)। বাড়ি গঙ্গারামপুর শহরের সাহাপাড়ায়। গঙ্গারামপুর-তপন রাজ্য সড়কের বড়বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। টোটোচালক গঙ্গারামপুর চৌপথী থেকে তপনের দিকে যাচ্ছিলেন। ছোটগাড়িটি তপন থেকে গঙ্গারামপুরের দিকে আসছিল। ছোট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে মুখোমুখি ধাক্কা মারে। টোটোচালক ছিটকে পড়েন রাজ্য সড়কে। দুমড়ে মুচড়ে যায় টোটোটি। 
Advertisement
স্থানীয় বাসিন্দারা জখমকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর রাতেই  জখমকে মালদহ মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়। গঙ্গারামপুর থানার পুলিস টোটো ও ছোট গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 
সম্পর্কিত সংবাদ