নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের গুঠিন মৌজা এলাকায়। জল গড়িয়েছে জেলা প্রশাসন ও বনদপ্তর পর্যন্ত। তাতেই নড়েচড়ে বসল সংশ্লিষ্ট সবপক্ষ। বুধবার বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতে বৈঠকে বসে বনদপ্তর। যেখানে গ্রাম পঞ্চায়েত, রেভিনিউ ইন্সপেক্টর, স্থানীয় প্রতিনিধি সহ অভিযোগকারীরা উপস্থিত ছিলেন। তবে বৈঠক শেষে অভিযোগকারী মজিবুর রহমান বলেন, কোনও সমাধানসূত্র মেলেনি। যারা শতাধিক গাছ কেটেছে, খুঁজে বের করে আইনত শাস্তির ব্যবস্থা হোক।
Advertisement
মঙ্গলবার গুঠিন এলাকার মজিবুর শতাধিক গাছ কাটার অভিযোগ জানান জেলা প্রশাসনের কাছে। তাঁর দাবি, অনুমতি ছাড়াই গুঠিনের এক একর ৫০ শতক জমিতে থাকা কবরস্থান থেকে শতাধিক গাছ কাটা হয়েছে। সেখানে বনসৃজন প্রকল্পে ২০১৮ সালে প্রচুর আকাশমণি ও শিশুগাছ লাগানো হয়েছিল।
বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান লায়লা আরজুমান বানু বলেন, গাছ কাটার অভিযোগ নিয়ে এদিন বৈঠক হয়। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যায়নি। বনদপ্তরের রায়গঞ্জ ডিভিশনের ডিএফও ভূপেন বিশ্বকর্মা বলেন, আমরা গ্রাম পঞ্চায়েত অফিসে স্থানীয় প্রতিনিধি, অভিযোগকারীদের নিয়ে বৈঠক ডেকেছিলাম। কোনও সিদ্ধান্ত হয়নি। ফের সোমবার বৈঠক ডাকা হয়েছে।