লখনউ: গুজরাতের শক্তিশালী ব্যাটিং কাজে এল না। ঘরের মাঠে রান তাড়া করে ম্যাচ পকেটে পুরল লখনউ সুপার জায়েন্টস। শনিবার আইপিএল-এর ২৬তম ম্যাচে ৬ উইকেটে জয় পেল পন্থরা।
লখনউ: গুজরাতের শক্তিশালী ব্যাটিং কাজে এল না। ঘরের মাঠে রান তাড়া করে ম্যাচ পকেটে পুরল লখনউ সুপার জায়েন্টস। শনিবার আইপিএল-এর ২৬তম ম্যাচে ৬ উইকেটে জয় পেল পন্থরা।
এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল লখনউ। গুজরাতের হয়ে গিল ও সুদর্শন দারুণ শুরু করলেও, তাঁদের রান থেমে যায় ১৮০-তেই। জবাবে ব্যাট করতে নেমে ৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় লখনউ। সুপার জায়েন্টসের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন নিকোলাস পুরান। তবে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন মার্করাম। তিনি করেছেন ৫৮ রান।