Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গোটা সিদ্ধ পার্বণের জন্য সব্জির বাজারে দাম বেড়ে হল দ্বিগুণ

গোটা সিদ্ধ পার্বণের জন্য সব্জির বাজারে দাম বেড়ে হল দ্বিগুণ
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: গোটা সিদ্ধ পার্বণকে কেন্দ্র করে বাজারে বেগুন সহ বেশ কয়েকটি সব্জির দাম লাফিয়ে দ্বিগুণ হল। শিম আর বেগুনের দামে কার্যত আগুন বলেই দাবি করেছেন ক্রেতারা। মটরশুটি, বাঁধাকপির দামেও বেশ হেরফের হয়েছে। যদিও সব্জি বিক্রেতাদের দাবি, শনিবারের থেকে রবিবার বাজার দর কিছুটা কম।
Advertisement
মুর্শিদাবাদ জেলার বাগরি এলাকায় শীতল ষষ্ঠীতে গোটা সিদ্ধ উৎসব পালিত হয়। রাঢ় এলাকার কিছু অংশে এই পার্বণের রেওয়াজ রয়েছে। পঞ্জিকা মতে এবার রবিবার দুপুর থেকে পঞ্চমী তিথি পড়ছে। সোমবার সকাল পর্যন্ত পঞ্চমী থাকবে। ফলে অনেকেই রবিবার বিকেলেই বাগদেবীর আরাধনা সেরে ফেলেছেন। সরস্বতী পুজোকে সামনে রেখে গোটা সিদ্ধ পার্বণও দু’দিন পালিত হচ্ছে। তাই বাঙালিরা শনি ও রবিবার দু’দিন গোটা সিদ্ধর বাজার সারলেন।
গোটা সিদ্ধতে বিভিন্ন রকম কলাই ছাড়া সাদা শিম, সাদা বেগুন আবশ্যিক। আগের রাতে একসঙ্গে সিদ্ধ করে পরদিন শিল পেতে ষষ্ঠীপুজো দেওয়ার পরই সেই খাবার খাওয়া হয়। বেগুনের দাম ২৫ টাকাতে নেমেছিল। শনিবার বহরমপুরের বিভিন্ন বাজারে সাদা বেগুন ৭৫-৮০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। রবিবার সেই দাম ৬০ টাকা কেজিতে নেমে এসেছিল। শিমের দাম ৪০ টাকা কেজি থেকে এক লাফে দ্বিগুণ হয়েছে। মটরশুটি ২৫ টাকা কেজি থেকে বেড়ে রবিবার ৪০ টাকা কেজি ছুঁয়েছিল। বাঁধাকপিও এদিন বেশি দামেই বিকিয়েছে। তবে টোম্যাটো সহ বাকি সব্জির দামে কোনও হেরফের হয়নি। কান্দি বাসস্ট্যান্ড এলাকার এক সব্জি বিক্রেতা বলেন, সাদা বেগুন আর সাদা শিমের দাম এইসময় বেশিই থাকে। এবার শনিবারের থেকে রবিবার কম দাম ছিল। রবিবার সকালে স্বর্ণময়ী সব্জি বাজারে এসেছিলেন সুতির মাঠের বাসিন্দা বিকাশ পাল। বিকাশবাবু বলেন, সব্জি বাজারে সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। 
Advertisement
সম্পর্কিত সংবাদ