সংবাদদাতা ধূপগুড়ি: শুক্রবার সন্ধ্যায় ধূপগুড়ি কলেজপাড়ায় কন্টেইনারের পিছনে ধাক্কা মেরে গুরুতর জখম হন পিকআপ ভ্যানের চালক। ফালাকাটার দিক থেকে ধূপগুড়ির দিকে আসা একটি কন্টেইনারে পিছন দিকে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি। স্থানীয়রা চালককে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। তিনি সেখানে চিকিত্সাধীন।



