Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গাড়িতে বাঙ্কার করে ৫২ কেজি গাঁজা পাচার, নবদ্বীপে ধৃত ৫

গাড়িতে বাঙ্কার করে ৫২ কেজি গাঁজা পাচার, নবদ্বীপে ধৃত ৫
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নবদ্বীপ: উদ্ধার হল ৫২ কেজি ১০০ গ্রাম গাঁজা। সেগুলি ৩টি বস্তার মধ্যে রাখা ছিল। তার আনুমানিক বাজার মূল্য বেশ কয়েক লক্ষ টাকা। সোমবার ভোরে গৌরাঙ্গ সেতু সংলগ্ন ফরেস্টডাঙা এলাকার কাছে একটি চার চাকা গাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। জেলা স্পেশাল অপারেশন গ্রুপ এবং নবদ্বীপ থানার পুলিসের যৌথ অভিযানে ধরা পড়ে এই গাঁজা। ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে চার চাকা গাড়িটি। জানা গিয়েছে, কোচবিহার থেকে গাঁজা নবদ্বীপে আসছিল। সোমবার ধৃতদের পুলিস হেফাজত চেয়ে কৃষ্ণনগরের নার্কোটিক বিশেষ আদালতে পাঠানো হয়েছে। ধৃতদের নাম সুব্রত ঘোষ ওরফে পাপাই, প্রমোদ ধামাই, কৃষ্ণ ঘোষ, মহম্মদ আফাক ওরফে রাজু এবং বাবন সরকার।  প্রথম জনের বাড়ি  শিলিগুড়িতে। দ্বিতীয় জনের বাড়ি জলপাইগুড়ির সেবক রোডে। তৃতীয় ও চতুর্থ জনের বাড়ি নকশালবাড়িতে। আর পঞ্চম জনের বাড়ি নবদ্বীপ থানার মণিপুরে। রবিবার রাতে আনুমানিক সাড়ে ১২টা নাগাদ নবদ্বীপ গৌরাঙ্গ সেতু ও কৃষ্ণনগর রাজ্য সড়কের নবদ্বীপ টোল গেট সংলগ্ন ফরেস্টডাঙা মোড়ের কাছে পুলিস চারচাকা গাড়িটিকে আটকায়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ