নয়াদিল্লি: গত বছর জিএসটি কাঠামোয় বদল এনেছে মোদি সরকার। সেই সুবাদে বেড়েছে বিক্রিবাটা। ফলে আয়ও বেড়েছে সরকারের। গত জানুয়ারিতে জিএসটি বাবদ মোট সংগ্রহ ৬.২ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১.৯৩ লক্ষ কোটি টাকা। যা বিগত তিন মাসের মধ্যে সর্বাধিক।

রবিবার কেন্দ্রের তরফে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে জিএসটি রিফান্ড কমেছে ৩.১ শতাংশ। যার ফলে জিএসটি বাবদ সরকারের ঘরে এসেছে ১.৭১ লক্ষ কোটি টাকা। পরিসংখ্যান অনুযায়ী, ঘরোয়া লেনদেন থেকে মোট কর সংগ্রহ ৪.৮ শতাংশ বেড়ে হয়েছে ১.৪১ লক্ষ কোটি টাকা। অন্যদিকে, আমদানি থেকে রাজস্ব ১০.১ শতাংশ বেড়ে হয়েছে ৫২,২৫৩ কোটি টাকা।