Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গো-সম্পদ বিকাশ সংস্থার সদস্য হলেন শঙ্কর দোলই

গো-সম্পদ বিকাশ সংস্থার সদস্য হলেন শঙ্কর দোলই
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: রাজ্যের গো-সম্পদ বিকাশ সংস্থার সদস্য হলেন ঘাটালের প্রাক্তন বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শঙ্কর দোলই। ঘাটাল মহকুমা থেকে এই প্রথম কোনও জনপ্রতিনিধি ওই সংস্থার সদস্য হলেন। সম্প্রতি রাজ্যপালের নির্দেশে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিবের স্বাক্ষরিত একটি নির্দেশিকায় শঙ্করবাবু  ছাড়াও আরও দু’জন তথা পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বিশ্বনাথ প্যারিয়াল এবং পূর্ব বর্ধমানের নাওড়ার দেবু টুডুকেও ওই সংস্থার সদস্য করা হয়েছে বলে জানা গিয়েছে। ওই সংস্থার সদস্য হতে পেরে অত্যন্ত খুশি শঙ্করবাবু। তিনি বলেন, আমি এই পদের মর্যাদা রাখব। ঘাটাল মহকুমা যাতে প্রাণিসম্পদ বিকাশের আরও সুযোগ পায় তার চেষ্টা করব। বৃহস্পতিবার তিনি ওই সংস্থার সদস্য হিসেবে কলকাতার সল্টলেকে মিটিংয়ে অংশগ্রহণও করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ