Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গুসকরায় দশ হাজারেই মিলছে জন্মের জাল শংসাপত্র, ধৃত ২

গুসকরায় দশ হাজারেই মিলছে জন্মের জাল শংসাপত্র, ধৃত ২
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: দশ হাজার টাকাতেই মিলছে জন্মের জাল শংসাপত্র। আর তা ব্যবহার করে তৈরি হচ্ছে পাসপোর্ট। গুসকরার ইঁটাচাঁদায় জাল জন্ম শংসাপত্র ব্যবহার করায় দু’ জনকে গ্রেপ্তার করেছে পুলিস। তাদের জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য পেয়েছে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত অয়ন চট্টোপাধ্যায়ের বাড়ি শক্তিগড় থানা এলাকায়। সে টাকা নিয়ে জাল শংসাপত্র দেয়। পাসপোর্ট তৈরি করতে গেলে জন্ম সার্টিফিকেট আবশ্যক। অয়ন দশ হাজার টাকার বিনিমিয়ে ওই ভুয়ো শংসাপত্র তৈরি করে দিয়েছিল। তবে অয়ন একা নয়, এর পিছনে একটি চক্র কাজ করছে বলে তদন্তকারীরা জানতে পেরেছে। ওই চক্রটি জাল স্ট্যাম্প, সই ব্যবহার করে ভুয়ো নথিপত্রের ব্যবস্থা করে দেয়। এর আগে মেমারিতেও পাসপোর্ট তৈরিতে জাল জন্ম সার্টিফিকেট ব্যবহার করতে গিয়ে ধরা পড়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ