নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বারাবনিতে দু’টি পৃথক দুর্ঘটনায় দু’টি গোরুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোল-বারাবনি রাস্তার উপর মাজিয়াড়ার কাছে রবিবার ভোরে একটি পথ-দুর্ঘটনা ঘটে। অভিযোগ, বারাবনির অভিমুখে যাওয়া একটি সিমেন্ট বোঝাই লরি রাস্তার উপর শুয়ে থাকা একটি গোরুকে ধাক্কা মারে। ঘটনায় গোরুটি মৃত্যু হয়। এরপর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকাবাসী। পরে বারাবনি থানার পুলিস এসে বিষয়টি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে।
Advertisement
অন্যদিকে বাবারনি গ্রামের ইটভাটা এলাকায় একটি গোরুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।



