Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রেপ্তার যুবক

গ্রেপ্তার যুবক
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: বাইক চোর সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করল ইটাহার থানার পুলিস। ধৃতের নাম ইউনিস আলি। বাড়ি বীননগর এলাকায়। গত ২৭ নভেম্বর সন্ধ্যায় ইটাহার বিদ্যুৎ বণ্টন কোম্পানির ভিতর থেকে একটি বাইক চুরি যায়। বাইক মালিক তৈমূল শেখ পুলিসের দ্বারস্থ হন। অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্তে নেমে ইউনিসকে গ্রেপ্তার করে। ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করলে বিচারক ৪ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ