Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রেপ্তার তিন

গ্রেপ্তার তিন
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চোপড়া: পুলিসের কাজে বাধা দেওয়ায় সোনাপুর থেকে বুধবার আরও তিনজনকে গ্রেপ্তার করেছে চোপড়া থানার পুলিস। এই ঘটনায় গত তিনদিনে মোট ১২ জন গ্রেপ্তার হল। গত সোমবার চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক অভিযুক্তকে ধরতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পড়ে পুলিস। সেদিনই ঘটনাস্থল থেকে নয়জনকে গ্রেপ্তার করে পুলিস। এদিন আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ