Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রেপ্তার স্বামী

গ্রেপ্তার স্বামী
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: স্ত্রীকে খুনের অভিযোগে সর্বমঙ্গলা থেকে স্বামীকে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আরিফ মিঞা। মঙ্গলবার সর্বমঙ্গলা এলাকায় অভিযুক্তের বাড়িতে স্ত্রী রেণুকা পারভীনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বধূর বাবার বাড়ির লোক খুনের অভিযোগ করে স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তুললে বিচারক তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ