Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রেপ্তার মামা

ভাগ্নির মৃত্যুর ঘটনায় মামাকে গ্রেপ্তার করল কালিয়াগঞ্জ থানার পুলিস। ধৃতের নাম নিরঞ্জন বর্মন। বাড়ি কালিয়াগঞ্জের ধনকৈল এলাকায়। বুধবার বিকেলে থানায় লিখিত অভিযোগ জমা পরার পরই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে নিরঞ্জনকে।

গ্রেপ্তার মামা
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: ভাগ্নির মৃত্যুর ঘটনায় মামাকে গ্রেপ্তার করল কালিয়াগঞ্জ থানার পুলিস। ধৃতের নাম নিরঞ্জন বর্মন। বাড়ি কালিয়াগঞ্জের ধনকৈল এলাকায়। বুধবার বিকেলে থানায় লিখিত অভিযোগ জমা পরার পরই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে নিরঞ্জনকে। বৃহস্পতিবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হবে। রবিবার বিকালে ফোনে কথা বলা নিয়ে ভাগ্নিকে বকাবকি করে নিরঞ্জন।  তখনই রাগে ভাগ্নির মাথায় লাঠি দিয়ে আঘাত করে নিরঞ্জন। সোমবার রাতে রায়গঞ্জ মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কিশোরীটির। এর পরেই বুধবার বিকালে মৃতার মা থানায় অভিযোগ জমা করেন। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, মৃতার মামাকে গ্রেপ্তার করা হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ