সংবাদদাতা, রায়গঞ্জ: লক্ষাধিক টাকা আর্থিক প্রতারণার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিস। ধৃত মহিলার নাম গায়েত্রী বর্মন দাস (৪৪)। বাড়ি হেমতাবাদের বাহারাইল এলাকায়।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জের বাসিন্দা উত্তম চট্টোপাধ্যায় ওই মহিলাকে ১৯ লক্ষ টাকা দেন ফ্ল্যাট কেনার জন্য। কিন্তু ওই মহিলা টাকা নিলেও ফ্ল্যাট হস্তান্তর করেনি বলে অভিযোগ। বেশ কয়েকবার ওই মহিলার কাছে পাওনা টাকা চাইলেও সেই টাকা না দেওয়ায় ১৭ আগস্ট উত্তম লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে রায়গঞ্জ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস।



