Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রেপ্তার কুখ্যাত পাচারকারী খাইরুল ইসলাম

গ্রেপ্তার কুখ্যাত পাচারকারী খাইরুল ইসলাম
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেখলিগঞ্জ: মঙ্গলবার ভোররাতে বিএসএফ-এর হাতে ধরা পড়ে গেল এক কুখ্যাত বাংলাদেশি পাচারকারী। বিএসএফ জানিয়েছে, ধৃত পাচারকারীর নাম খাইরুল ইসলাম। ২৮ বছরের খাইরুলের বাড়ি বাংলাদেশের পাটগ্রাম এলাকায়। একটি গবাদি পশু সহ তাকে পানিশালা সীমান্ত থেকে কর্তব্যরত জওয়ানরা আটক করেন। পরে মেখলিগঞ্জ থানার হাতে বাংলাদেশি পাচারকারীকে তুলে দেওয়া হয়। এই ঘটনায় কয়েকজন ভারতীয় পাচারকারীও জড়িত বলে বিএসএফ সূত্রে জানানো হয়েছে। 
Advertisement
কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ও চা বাগান এলাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা অনুপ্রবেশের চেষ্টা করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত বাংলাদেশি পাচারকারী খাইরুল জানিয়েছে, সে স্থানীয় পাচারকারী সইদুলের সঙ্গে গোরু পাচার করত। ধরা পড়ায় ঘটনাস্থল থেকে সইদুল পালিয়ে যায়। কাঁটাতারের বেড়া কাটার ঘটনাতেও খাইরুল জড়িত বলে বিএসএফ জানিয়েছে।
সম্পর্কিত সংবাদ