Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রেপ্তার এক

গ্রেপ্তার এক
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুরে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তার কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাসুর গ্রেপ্তার। পুলিস জানিয়েছে, ধৃত শাহনওয়াজ আলম দক্ষিণ মাটিকুন্ডা এলাকার বাসিন্দা।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুরের মাটিকুন্ডা-১ পঞ্চায়েতের সদস্য তৃণমূলের আজমিরা খাতুনের ভাসুর শাহনওয়াজ। পঞ্চায়েত সদস্যের হয়ে সব কাজ সামলাতেন তিনি। তৃণমূলের অঞ্চল সভাপতি শফিক আলম বলেন, শাহনওয়াজের ঘটনায় দলের ভাবমূর্তি খারাপ হয়েছে। সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও বাজে মন্তব্য করেছে। সেই অডিও রেকর্ডিং আমাদের কাছে আছে। 
এসপি জবি থমাস বলেন, আবাসের উপভোক্তার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগের ভিত্তিতে শাহনওয়াজকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ