সংবাদদাতা, রায়গঞ্জ: নাবালিকাকে অপহরণে সাহায্য করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির পুলিস। ধৃত ব্যক্তির নাম ফারাজ আলি (৪৮)। বাড়ি রায়গঞ্জের খোকসা এলাকায়। ১৮ ডিসেম্বর ওই নাবালিকাকে অপহরণ করে ফারাজ আলির নাবালক ছেলে। নাবালিকার পরিবার ২০ ডিসেম্বর কর্ণজোড়া ফাঁড়িতে অভিযোগ করলে পুলিস রাতেই ফারাজকে গ্রেপ্তার করে।



