সংবাদদাতা কালিয়াচক: মাদক মামলায় যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিস। ধৃতের নাম শাহবাজ আনসারি। সে ঝাড়খণ্ডের বাসিন্দা। গত ২৩ নভেম্বর কয়েক লক্ষ টাকার মাদক সহ তিনজনকে গ্রেপ্তার করে বৈষ্ণবনগর থানার পুলিস। সেই মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করে শাহবাজের নাম পান তদন্তকারীরা। শুক্রবার তাকে পাকুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করা হলে বিচারক ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।



