সংবাদদাতা, রায়গঞ্জ: এক ব্যক্তিকে আটকে রেখে টাকা চাওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিস। ধৃতরা হল সরিফুল মহম্মদ, উদারু মহম্মদ।
Advertisement
রায়গঞ্জের শিয়ালতোড়ের রামজান আলিকে শুক্রবার সন্ধ্যায় ফোন করেন অভিযুক্তরা। তাকে ইটাহার থানার দুর্গাপুর এলাকায় আসতে বলে। সেখানে পৌঁছলে রামজানকে আটকে রেখে টাকা দাবি করে অভিযুক্তরা। রামজানের বাড়ির লোক রায়গঞ্জ থানায় অভিযোগ করে। পুলিস গিয়ে রামজানকে উদ্ধার করে। তবে অভিযুক্তরা পালিয়ে যায় সেসময়। শনিবার সকালে রায়গঞ্জ থানা দুজনকে গ্রেপ্তার করে। রামজান আলির অভিযোগ, ওই দুই অভিযুক্ত ছাড়াও আরও সাতজন ছিল। আমাকে নিয়ে ইটাহারের সরুনে যাওয়ার কথা ছিল। কিন্তু ওরা আমাকে আটকে রেখে দেড় লক্ষ টাকা চায়। এদিন ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে তুলে ৩ দিনের হেফাজতে নিয়েছে পুলিস। আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, দু’জনকে গ্রেপ্তার করে তদন্ত শুরু হয়েছে।



