সংবাদদাতা, রায়গঞ্জ: মুরগীর মৃত্যুকে ঘিরে বচসা। তার জেরে মারধরের ঘটনায় দয়াল দাস ও তাঁর স্ত্রী অদিতা দাসকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিস। রায়গঞ্জের বরুয়া গ্রাম পঞ্চায়েতের বারিয়া এলাকার বাসিন্দা সাগর সরকারের ৭ টি মুরগি দয়াল সরকারের বাড়ির পিছনে শুক্রবার বিষক্রিয়ায় মারা যায়। সাগর সরকার ও তাঁর স্ত্রী মংলী মুর্মু এর প্রতিবাদ করলে দুই পরিবার বচসায় জড়িয়ে পড়ে। সাগরের স্ত্রী মংলীর অভিযোগ, দয়ালের পরিবারের লোক সেসময় ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় এবং মারধর করে। গুরুতর আহত অবস্থায় সাগরকে রায়গঞ্জ মেডিক্যালে ভর্তি করা হয়। এই ঘটনায় রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের হলে দুজনকে গ্রেপ্তার করে পুলিস।



