সংবাদদাতা, শীতলকুচি: কালীপুজোর রাতে জুয়ার আসর থেকে চারজনকে গ্রেপ্তার করেছে শীতলকুচি থানার পুলিস। বৃহস্পতিবার শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিস বাহিনী। ধৃতদের কাছ থেকে ১৮০০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার হয়েছে। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।



