Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রেপ্তার ১০

গ্রেপ্তার ১০
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: মাদকাসক্তদের ধরতে তৃতীয়দিনেও অভিযান জারি রাখল পুলিস। শুক্রবার রাতে নকশালবাড়িজুড়ে চলল বিশেষ অভিযান। তাতে গ্রেপ্তার করা হয়েছে ১০জনকে। অসামাজিক কাজ রুখতে এলাকার বিভিন্ন এলাকায় বসানো হয়েছে পুলিস পিকেট। মাদকাসক্ত অবস্থায় ও সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার অভিযোগে এখনও অবধি ৩৫ জনকে গ্রেপ্তার করল নকশালবাড়ি থানার পুলিস। একইসঙ্গে গণ অভিযোগ উল্লেখিত মাদকের পুরোনো মামলায় তালিকার দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের নাম মহম্মদ নাজির, মহম্মদ সুলতান। এরা দুজনে তোতারামজোতের বাসিন্দা।
Advertisement
সম্পর্কিত সংবাদ