Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রিন সিটি প্রকল্পে রাস্তায় এলইডি আলো বসাবে খড়্গপুর পুরসভা

গ্রিন সিটি প্রকল্পে রাস্তায় এলইডি আলো বসাবে খড়্গপুর পুরসভা
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: গ্রিন সিটি প্রকল্পে সারা শহরজুড়ে এলইডি আলো বসাবে খড়্গপুর পুরসভা। এজন্য তিন কোটি টাকার পরিকল্পনা পাঠানো হয়েছে। একাজ সুষ্ঠুভাবে করতে শহরের বিভিন্ন পথবাতির খুঁটিতে নাম্বারিং শুরু হয়েছে। পুরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ বলেন, শহরের রাস্তা আলোকিত করতে এলইডি বাতি লাগানো হবে। তার জন্য গ্রিন সিটি প্রকল্পে পরিকল্পনা পাঠানো হয়েছে।
Advertisement
পুরপ্রধান জানান, এজন্য প্রায় তিন কোটি টাকা পাওয়া যাবে। খুব তাড়াতাড়ি সেই টাকা পুরসভায় চলে আসবে। বাতি লাগানো ও সেগুলি অকেজো হলে যাতে সহজে বদলানো যায়-সেজন্য লাইটপোস্টে নাম্বারিং করা হচ্ছে। কোন এলাকার কত নম্বর খুঁটিতে আলোর ব্যবস্থা হল, কোথায় এলইডি বাতি বদলানো হল-সেসব নথিভুক্ত রাখতেই এই সিদ্ধান্ত। শহরে এরকম অনেক পথবাতির খুঁটি রয়েছে, যাতে আলো জ্বলে না। ফলে রাতে সেসব এলাকা দিয়ে যাতায়াতে সমস্যা হয়। এলাকার বাসিন্দাদের দুর্ভোগে পড়তে হচ্ছে। এধরনের পথবাতির খুঁটির একটি তালিকা তৈরি করা হচ্ছে। সেসব খুঁটিতে গ্রিন সিটি প্রকল্পে এলইডি আলোর ব্যবস্থা করা হবে।
চেয়ারপার্সন বলেন, পুরসভার অনেক জমি খালি পড়ে আছে। সেসব জমিতেও গ্রিন সিটি প্রকল্পে কিছু কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সমস্ত জমিতে পুরকর্মীদের জন্য আবাসন তৈরির কথা ভাবা হয়েছে। পুরসভার আয় বাড়বে, এমন কিছু করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ