সংবাদদাতা, ময়নাগুড়ি: গ্রিন সিটি মিশনে আলোকিত হতে যাচ্ছে ময়নাগুড়ি শহর। সোমবার শহরের হাসপাতালপাড়া থেকে শুরু হল এই প্রকল্পের কাজ। ময়নাগুড়ি পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রথম ধাপের কাজ শুরু হল। এজন্য এক কোটি টাকা এসেছে। এরপর দ্বিতীয় ধাপে কাজ হবে। প্রকল্পের কাজ শুরু হওয়ায় খুশি ময়নাগুড়িবাসী।
Advertisement
ময়নাগুড়ি পুরসভা থেকে জানা গিয়েছে, থানা মোড় থেকে বন্দ্যোপাধ্যায় বাড়ি পর্যন্ত ৯ নম্বর ওয়ার্ডে রাস্তার পোলে এলইডি লাইট বসবে। এই কাজের জন্য বরাদ্দ হয়েছে ৬ লক্ষ ৪২ হাজার ৬২১ টাকা। অপরদিকে, ময়নাগুড়ি শহরের মূল ট্রাফিক মোড় থেকে সিনেমা হল পর্যন্তও এলইডি লাইট বসানো হবে। যেটা ৯, ৪ এবং ১২ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এই কাজের জন্য বরাদ্দ হয়েছে ১২ লক্ষ ৩৭ হাজার ৫০ টাকা। আরএকটি কাজ হবে, দুর্গাবাড়ি মোড় থেকে ইন্দিরা মোড় পর্যন্ত। এটা ১৩, ১৪ এবং ১৭ নম্বর ওয়ার্ডে। এই কাজের জন্য বরাদ্দ হয়েছে ২৮ লক্ষ ৭০ হাজার ৩৮৭ টাকা। এছাড়াও নতুন বাজার ট্রাফিক থেকে হাসপাতাল পর্যন্ত লাইটের কাজের জন্য বরাদ্দ হয়েছে ১২ লক্ষ ৩৭ হাজার ৫০ টাকা। আরএকটি কাজ করা হবে ময়নাগুড়ি শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে থেকে খুকশিয়া মোড় পর্যন্ত। এর জন্য বরাদ্দ হয়েছে ৪৫ লক্ষ ৫১ হাজার ৯১৬ টাকা।
ময়নাগুড়ি পুরসভার ইঞ্জিনিয়ার দেবাশিস রায় বলেন, প্রথম ধাপের কাজের টেন্ডার হয়েছে। সবক’টি ওয়ার্ডেই কাজ হবে। হাসপাতালপাড়া থেকে কাজ শুরু করা হয়েছে। সবক’টি বাতি এলইডি হবে। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে। এখন মাটি খুঁড়ে পোল বসানোর জন্য প্রাথমিক কাজ চলছে। লাইটগুলি স্বয়ংক্রিয় জ্বলবে-নিভবে। সকালে লাইট নিভে যাবে। সন্ধ্যা হতেই জ্বলে উঠবে লাইট।
পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী বলেন, পুরবাসীকে শীঘ্রই আমরা আলো ঝলমলে শহর উপহার দেব। ময়নাগুড়ি হাসপাতালপাড়ার বাসিন্দা দীপক চক্রবর্তী বলেন, পুরসভা খুব ভালো উদ্যোগ গ্রহণ করেছে। ময়নাগুড়ি শহর আলোকিত হলে নাগরিকদের সুবিধা হবে।