সংবাদদাতা, দিনহাটা: শুক্রবার সন্ধ্যায় ওকড়াবাড়িতে পথ অবরোধ হয়। গীতালদহ দিনহাটা রংপুর রোড অবরোধ করেন স্থানীয়রা।
Advertisement
এলাকার একটি মেয়ে তিনদিন ধরে নিখোঁজ। দিনহাটা থানায় সে বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু এখনও মেয়েটিকে উদ্ধার করতে পারেনি পুলিস। আতঙ্কে রয়েছেন পরিবার। সেই ক্ষোভেই এদিন স্থানীয়রা পথ অবরোধ করেন। আধঘণ্টা অবরোধ চলে। পরবর্তীতে পুলিসি আশ্বাসে অবরোধ তুলে নেন তাঁরা। তৃণমূল কংগ্রেস পরিচালিত ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্য রেজাউল করিম বলেন, মেয়েটি নিখোঁজ হয়েছে। এখনও খোঁজ মেলেনি। সেই কারণেই অবরোধ করেছেন স্থানীয়রা।



