Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রামীণ পথে চলছে ওভারলোডেড লরি, ভাঙছে রাস্তা, পুলিস নির্বিকার

গ্রামীণ পথে চলছে ওভারলোডেড লরি, ভাঙছে রাস্তা, পুলিস নির্বিকার
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামের গ্ৰামীণ রাস্তায় রাতের বেলায় চলছে ওভারলোডেড বালির গাড়ি। দিনের বেলাতেও মালবোঝাই বড় লরিগ্ৰামীণ এলাকার রাস্তায় ঢুকে পড়ছে।তার জেরে পথশ্রী, রাস্তাশ্রী প্রকল্পের নতুন রাস্তাভেঙে যাচ্ছে। গ্ৰামের বাসিন্দারা বারবার ক্ষোভ প্রকাশ করছেন। মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায় গ্ৰামীণ এলাকায় বড় ট্রাকের যাতায়াত বন্ধের নির্দেশ দিয়েছেন। তারপরেও হুঁশ নেই জেলার পুলিস প্রশাসনের। মুখ্যমন্ত্রী গত সেপ্টেম্বর মাসে  হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন,পঞ্চায়েতের তৈরি  গ্ৰামীণ কাঁচা ও পাকা রাস্তা দিয়ে বড় ট্রাক যাতে না যায়।  পুলিসের একাংশের বিরুদ্ধে ট্রাক ছেড়ে দেওয়ার অভিযোগ পর্যন্ত তুলেছিলেন।একইসঙ্গে সতর্ক করে বলেছিলেন, ট্রাক গেলে স্থানীয় স্তরে যাঁরা দায়িত্বে থাকবেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার তিনমাস পেরিয়ে গিয়েছে।তারপরেও ঝাড়গ্রামের গ্ৰামীণ এলাকার পিচ রাস্তা দিয়ে রাতে বালি বোঝাই ওভারলোডেড লরি অবাধে চলাচল করছে। ভেঙে যাচ্ছে নতুন তৈরি পিচের রাস্তা। প্রথশ্রী প্রকল্পে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের অধীনে ঝাড়গ্রাম ব্লকের খালশিউলি থেকে ৬ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত আড়াইকিলোমিটার রাস্তার সংস্কারেরকাজ শুরু হয়েছে। রাত্রি হলেই বালিবোঝাই  বড়লরি মানিকপাড়া, খালশিউলি, শোভাপুর হয়ে ৬ নম্বর জাতীয় সড়কে গিয়ে উঠছে। বালির গাড়ি থেকেঝরে পড়া জল পিচ রাস্তা নষ্ট করে দিচ্ছে। একই চিত্র জেলার অন্যান্য প্রান্তেও। গ্ৰামীণ রাস্তা ধরে প্রধান সড়কে বড় লরিগুলি উঠছে। পুলিস দেখেও চোখ বুজে থাকছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
Advertisement
জামবনি ব্লকের  লালবাঁধ গ্ৰাম পঞ্চায়েত এলাকার চাকুলিয়া যাওয়ার রাস্তা দিয়ে বড় লরির যাতায়াত করা নিয়ে স্থানীয় বাসিন্দারা আপত্তি জানাচ্ছেন। তাঁদের অভিযোগ প্রশাসনের উদাসীনতার কারণে বড় লরির যাতায়াত বন্ধ হয়নি। প্রধান সড়কের যানজট এড়াতে ও দ্রুত যাওয়ার জন্যেই গ্ৰামীণ এলাকার রাস্তা ব্যবহার করা হচ্ছে। মানিকপাড়া এলাকার বাসিন্দা প্রতাপ দলই বলেন, সন্ধ্যা নামলেই বালি বোঝাই লরি এলাকার গ্ৰামীণ রাস্তাগুলো ব্যবহার করছে। কাঁচা ও পিচ— কোনও রাস্তাই বাদ যাচ্ছে। রাস্তায় পুলিস, সিভিক ভলান্টিয়াররা থাকে। তারপরেও কোনও পদক্ষেপ নেওয়া হয়না। পিচের রাস্তা ভেঙে যাচ্ছে। অনেকেই ভয়েমুখ খুলতে চাইছেন না। মানিকপাড়া পঞ্চায়েতের প্রধান শত্রুঘ্ন মাহাত বলেন, বাসিন্দারা বিষয়টি আমাকে জানিয়েছেন।স্বয়ং মুখ্যমন্ত্রী গ্ৰামীণ এলাকার রাস্তা দিয়ে বড় ট্রাক চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন।তারপরেও এলাকার গ্ৰামীণ রাস্তা দিয়ে বড় লরি যাতায়াত করছে। পুলিস ও  প্রশাসনকে বিষয়টি দেখার জন্য বলা হবে।জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন, এই বিষয়ে আমাদের কাছেএখনও পর্যন্ত কোনও অভিযোগ আসেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। 
সম্পর্কিত সংবাদ