Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে এসডিও, বিডিও

গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে এসডিও, বিডিও
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রাজগঞ্জ: রবিবার আচমকাই বেলাকোবা গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে আসেন জলপাইগুড়ির মহকুমা শাসক ও সদর ব্লকের বিডিও। এদিন এসডিও তমোজিৎ চক্রবর্তী এবং বিডিও মিহির কর্মকার রোগীদের পরিবেশন করা খাবারের মেনু থেকে তাঁদের চিকিৎসা পরিষেবা পাওয়ার ব্যাপারে খোঁজখবর নেন। তবে রোগীরা চার বছর ধরে এক্স-রে পরিষেবা না পাওয়া, চিকিৎসাধীন রোগীদের পরিজনদের রাতে থাকার জন্য শেড তৈরি প্রভৃতির ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন। রোগীর পরিজনরা বলেন, কোভিডের পর কোটি টাকা ব্যয়ে করে আলাদাভাবে বিল্ডিং করা হলেও সেটা দ্রুত কাজে লাগানো হোক। হাসপাতালের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টার এবং ফাঁকা জমিতে অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ। এসডিও জানিয়েছেন, অভিযোগগুলি খতিয়ে দেখা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ