Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রাম পঞ্চায়েত প্রধানের ওবিসি সার্টিফিকেট বাতিল প্রশাসনের

গ্রাম পঞ্চায়েত প্রধানের ওবিসি সার্টিফিকেট বাতিল প্রশাসনের
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: হাইকোর্টের নির্দেশে তদন্তের ভিত্তিতে হরিশ্চন্দ্রপুরের পঞ্চায়েত প্রধানের ওবিসি শংসাপত্র বাতিল করা হল। এর ফলে তাঁকে দ্রুত সরানো হবে পদ থেকে। হাইকোর্টের নির্দেশে দু’বার শুনানির পর মঙ্গলবার প্রধানের ওবিসি শংসাপত্র বাতিল করেন চাঁচলের মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায়। তিনি বলেন, প্রধান লাভলি খাতুনের ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। পঞ্চায়েত আইন অনুযায়ী প্রধান পদ থেকেও সরানো হবে তাঁকে।
Advertisement
অভিযোগ, হরিশ্চন্দ্রপুরের উত্তর সালদহের বাসিন্দা লাভলি খাতুন নথি জালিয়াতি করে জাল ওবিসি শংসাপত্র বের করে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন। জয়ী হওয়ার পর তিনি তৃণমূলে যোগদান করেন। প্রধান পদটি ছিল ওবিসি মহিলা সংরক্ষিত। সেই সুযোগে লাভলি রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়ে যান। অন্যদিকে তাঁর বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়াই করেছিলেন রাহেনা সুলতানা। কংগ্রেসের প্রতীকে জয়লাভ করার পর লাভলি যখন তৃণমূলের প্রধান হন, তখন এই রাহেনা ছাড়াও চারজন প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন এবং কলকাতা হাইকোর্টেও মামলা করেছিলেন। হাইকোর্টের নির্দেশে মহকুমা শাসক দু’বার শুনানি করেন। সেই শুনানিতে উঠে আসে নথিতে নানা গরমিলের কথা। যাদের সাক্ষী করে লাভলি ওবিসি শংসাপত্র বের করে ছিলেন, তাঁরাও জানতেন না সেকথা। তাঁদের সই জাল করা হয়েছিল বলে অভিযোগ। অভিযোগকারী রাহেনা বলেন, লাভলির বাবার বাড়ি বাংলাদেশের যশোর জেলায়। উত্তর সালদহের রবিউল ইসলামকে বিয়ে করে ভারতের বাসিন্দা হয়েছেন। হাইকোর্টের নির্দেশে শুনানির পর সেটি বাতিল হয়েছে।
লাভলি বলেন, এবিষয়ে কিছু জানি না। এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও কাগজ পাইনি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ