Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি

গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: সারা ভারত সংযুক্ত কিষাণ সভার তরফে হিলি ব্লকের জামালপুর, পাঞ্জুল ও ধলপাড়া গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি দেওয়া হল। কৃষকদের ন্যায্য মূল্যে ধান বিক্রি, আবাস যোজনায় যোগ্যদের সুযোগ, সাড় ও কীটনাশকের দাম কমানো, বিদ্যুতের বিল, এমনকি রাস্তাঘাট ও পানীয় জলের দাবি জানানো হয়েছে। আন্দোলনকারীদের দাবি, তিন গ্রাম পঞ্চায়েতে নানা ধরনের সমস্যা রয়েছে। সেই সমস্যা দ্রুত সমাধান করতে বামপন্থী সংগঠনের তরফে বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান করা হয়। দাবি পূরণ না হলে আগামী দিনে ফের আন্দোলন নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ