সংবাদদাতা, হবিবপুর: চেন্নাই থেকে পরিযায়ী শ্রমিকের মৃতদেহ গ্রামে ফিরতেই শোকের ছায়া হবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের মঙ্গলপুরায়। মৃত পরিযায়ীর নাম ছোট মার্ডি (৪২)। চেন্নাইয়ে গিয়েছিলেন কাজ করতে। রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হন। তাঁর সহকর্মীরা তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতের ছোট ভাই চন্দ্রা মার্ডি জানান, ছোটর পরিবারে স্ত্রী ও এক ছেলে রয়েছে। এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছোট মার্ডি পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। অসহায় পরিবারটি সরকারি সহযোগিতার আর্জি জানিয়েছে।



