Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রামে ঢালাই রাস্তার কাজ বন্ধ করলেন ঘাটালের বিধায়ক

গ্রামে ঢালাই রাস্তার কাজ বন্ধ করলেন ঘাটালের বিধায়ক
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ঘাটাল: গ্রামের ঢালাই রাস্তা তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল ঘাটালের বিজেপি বিধায়কের বিরুদ্ধে। ঘাটাল ব্লকের অজবনগরে একটি ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছিল। কিন্তু বিজেপির বিধায়ক শীতল কপাট বুধবার ঘটনাস্থলে গিয়ে রাস্তা তৈরিতে বাধা দিয়েছেন বলে জানা গিয়েছে। বিধায়ক বলেন, রাস্তাটি বিধায়ক কোটার টাকা দিয়ে তৈরি হচ্ছিল। কিন্তু যতখানি চওড়া করে রাস্তাটি ঢালাই হওয়ার কথা ছিল ঠিকাদার তা করেননি। গ্রামবাসীদের অভিযোগ পেয়ে সাময়িকভাবে কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছে।অজবনগর-২ গ্রামপঞ্চায়েত এলাকার অজবনগর পশ্চিম বুথে একটি ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়। আট ফুট চওড়া এবং  ২৭৫ ফুট দৈর্ঘ্য রাস্তাটির জন্য বিধায়ক কোটার  প্রায় এক লক্ষ ১৭ হাজার টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু রাস্তা ঢালাই কিছুটা শুরু হওয়ার পরই শীতলবাবু ওই রাস্তার কাজ তড়িঘড়ি করে বন্ধ করে দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।শীতলবাবু রাস্তা ঢালাইয়ের কাজ বন্ধের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, রাস্তাটি আট ফুট করে চওড়া করা হয়নি। মাত্র সাত ফুট চওড়া করে ঢালাই শুরু করে দেওয়া হয়। এর ফলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত বা মাঠের ধান বহনের সমস্যা হবে বলে এলাকার বাসিন্দারাই তাঁকে জানিয়েছেন। ওয়ার্ক অর্ডার মেনে কাজ করা হয়নি বলেই রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় গ্রামপঞ্চায়েত সদস্য সুখেন বেরা রাস্তা বন্ধের পেছনে অনিয়মের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ঠিকাদারের সঙ্গে যোগসাজস করেই বিধায়ক মাত্র সাত ফুট চওড়া করে রাস্তাটি ঢালাই করতে চেয়েছিলেন। কিন্তু বিষয়টি জানাজানি হতেই অপ্রস্তুতে পড়ে গিয়ে বিধায়ক রাস্তার কাজ বন্ধ রাখার কথা বলছেন। শীতলবাবুর পাল্টা যুক্তি, কাজটি অনেক পুরনো স্কিমের। কীভাবে স্কিম পাস হচ্ছে, ওয়ার্কঅর্ডার কোনও কিছুই আমাকে জানানো হয়নি। বিধায়কের টাকায় কাজ হলেও আমি পুরো অন্ধকারে রয়েছি। -নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ