Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গয়েরকাটায় পুলিস ক্যাম্পের কাছেই চুরি, ব্যবসায়ীরা ক্ষুব্ধ  

গয়েরকাটায় পুলিস ক্যাম্পের কাছেই চুরি, ব্যবসায়ীরা ক্ষুব্ধ
 
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বানারহাট: পুলিস ক্যাম্পের ঢিল ছোড়া দূরত্বের মধ্যেই ঘটল চুরির ঘটনা। বানারহাট ব্লকের গয়েরকাটা চৌপথি সংলগ্ন একটি দোকানে দুঃসাহসিক চুরি হয়। বাজার এলাকায় মাঝেমধ্যেই চুরির ঘটনায় পুলিসের ভূমিকায় ক্ষোভ বাড়ছে গয়েরকাটার ব্যবসায়ীদের মধ্যে। 
Advertisement
বুধবার রাতে একটি মোবাইল দোকানের টিনের চাল খুলে ভিতরে প্রবেশ করে ক্যাশবাক্স ভেঙে নগদ ১৫ হাজার টাকা সহ দোকানের কিছু সামগ্রী চুরি হয় বলে অভিযোগ। এমনকী চোরেরা চুরি করার  আগে  দোকানে থাকা সিসি ক্যামেরাও ভেঙে ফেলে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি নজরে আসতেই ক্ষোভ ছড়ায় ব্যবসায়ী মহলে। খবর পেয়ে চুরির ঘটনার তদন্তে পুলিস এলে পুলিস কর্মীদের সামনেই ক্ষোভ ব্যক্ত করেন ব্যবসায়ীরা।  প্রসঙ্গত, এক সপ্তাহের মধ্যেই দু’টি চুরি হল বাজারে। তাও একই কায়দায় চুরি হয়েছে। বুধবার রাতে যে দোকানে চুরি হয়েছে সেই দোকানের উল্টো দিকের একটি  দোকানে চুরি হয়েছে ক’দিন আগে। তার কয়েকদিন আগে গয়েরকাটার আম্বাডিপা এলাকা থেকে চুরি হয় চারটি গোরু। এরআগেও একাধিক চুরির ঘটনা ঘটেছে গয়েরকাটায়। অনেক ক্ষেত্রেই যেমন চুরি যাওয়া মাল উদ্ধার হয়নি তেমনই চোর ধরা পড়েনি। বিন্নাগুড়ি আউট পোস্টের পুলিস এসে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নেমেছে। 
দোকান মালিক পার্থ চক্রবর্তী বলেন, বুধবার রাতে রোজকার মতো দোকান বন্ধ করে বাড়ি যাই। দোকানের টিন খুলে চুরি হয়। দোকানে সিসি ক্যামেরা লাগানো ছিল, ক্যামেরাগুলি ভেঙে ফেলা হয়েছে। বিন্নাগুড়ি ফাঁড়িতে চুরির ঘটনায় অভিযোগ দায়ের করেছি। ফাঁড়ির ওসি ভয়েজ সুব্বা বলেন, চুরির অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। 
সম্পর্কিত সংবাদ