Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া পুরসভাকে জরিমানার নির্দেশ গ্রিন ট্রাইব্যুনালের

হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ভূমিধসের ঘটনায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল যথেচ্ছভাবে লঙ্ঘন করা হয়েছে।

হাওড়া পুরসভাকে জরিমানার নির্দেশ গ্রিন ট্রাইব্যুনালের
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ভূমিধসের ঘটনায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল যথেচ্ছভাবে লঙ্ঘন করা হয়েছে। তাই হাওড়া পুরসভার ওপর জরিমানা আরোপ করার নির্দেশ দিয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। গত ২৯ মে এই মামলার শুনানিতে রাজ্যের দূষণ নিয়ন্ত্রক পর্ষদকে এই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী শুনানির দিন পুর কমিশনারকে সশরীরে উপস্থিত থাকারও নির্দেশ দিয়েছেন এনজিটির ইস্টার্ন জোন বেঞ্চের বিচারক।

Advertisement

গত ২০ মার্চ হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। বছরের পর বছর ধরে জমতে থাকা লক্ষ লক্ষ মেট্রিক টন আবর্জনার চাপে সংলগ্ন বস্তি এলাকাতেও বড় বড় ফাটল দেখা যায়। ভেঙে যায় বাড়িঘর, রাস্তাঘাট। তড়িঘড়ি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় সেখানকার বাসিন্দাদের। তৎক্ষণাৎ বেলগাছিয়া ভাগাড়ে শহরের আবর্জনা ফেলা বন্ধ করে দেওয়া হয়। এরপরেই পরিবেশ আদালতের নির্দেশে ভাগাড় এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে যান পরিবেশকর্মী সুভাষ দত্ত। ২০১৬ সালের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল লঙ্ঘন করে কীভাবে অপরিকল্পিতভাবে সেখানে গোটা শহরের আবর্জনা ফেলা হয়েছে, সেই সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করেন তিনি। গত ২৯ জুন এই মামলার শুনানি ছিল। জানা গিয়েছে, শুনানিতে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের ইস্টার্ন জোন বেঞ্চের বিচারক রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে হাওড়া পুরসভার ওপর জরিমানা ধার্য করার নির্দেশ দিয়েছেন। পরিবেশগত ক্ষতিপূরণ কতটা, তারও অঙ্ক নির্ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদকে। আগামী ১৮ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। সেই দিন হাওড়া পুরসভার কমিশনার বন্দনা পোখরিওয়ালকে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি, রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকেও পরবর্তী শুনানিতে এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement
সম্পর্কিত সংবাদ