সংবাদাতা, মেদিনীপুর: খড়্গপুর মহকুমা হাসপাতালে গর্ভস্থ সন্তানের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করল স্বাস্থ্যদপ্তর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কমিটিতে একজন গাইনো, একজন শিশু বিশেষজ্ঞ ও একজন অ্যানাস্থেটিস্টকে রাখা হয়েছে। সিএমওএইচ সৌম্যশঙ্কর ষড়ঙ্গি বলেন, হাসপাতাল সুপারকে তদন্ত কমিটি গঠন করতে বলা হয়েছিল। তিনি তিন সদস্যের কমিটি গঠন করেছেন। কমিটির রিপোর্ট পাওয়ার পর ঠিক কী ঘটেছিল বলা যাবে।
Advertisement
প্রসঙ্গত, খড়্গপুরের এক প্রসূতির গর্ভেই সন্তানের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জন্যই সন্তানের মৃত্যু হয়েছে। তাঁদের দাবি, হাসপাতালে আনা হলেও সঠিক সময়ে প্রসব করানো হয়নি। বুধবার পরিবারের তরফে এনিয়ে হাসপাতালের সুপারের কাছে অভিযোগও দায়ের করা হয়। দোষীদের শাস্তির দাবি জানানো হয়।
প্রসূতির স্বামী সুদীপ দাস বলেন, হাসপাতালে নিয়ে আসা হলেও আমার স্ত্রীকে বার বার ফিরিয়ে দেওয়া হয়। শেষে বলা হয় গর্ভের মধ্যেই সন্তান মারা গিয়েছে। তিনি আরও বলেন, যে হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে আমাদের অভিযোগ, সেই হাসপাতালের ডাক্তারদের নিয়েই তদন্ত কমিটি গঠন করা হল। আমাদের আশঙ্কা এতে সঠিক তদন্ত হবে না। বাইরের ডাক্তার দিয়ে তদন্ত করা উচিত ছিল। দেখা যাক। আমাদের একটাই দাবি সঠিক তদন্ত করে দোষীদের যেন শাস্তি দেওয়া হয়। যাতে আর কোনও মায়ের কোল খালি না হয়।