Bartaman Logo
২১ জুলাই, ২০২৬

সংঘের সঙ্গে যুক্ত সংগঠনে ৬৬৮ কোটির অনুদান! সরব কংগ্রেস

বেঙ্গালুরুতে রাষ্ট্রায়ত্ত সংস্থার ৬৬৮ কোটি টাকা আরএসএসের সংগঠনগুলির কাছে যাওয়ার অভিযোগে কংগ্রেসের তীব্র প্রতিক্রিয়া। বিস্তারিত পড়ুন।

সংঘের সঙ্গে যুক্ত সংগঠনে ৬৬৮  কোটির অনুদান! সরব কংগ্রেস
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: একটি রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস সংস্থার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) ফান্ডের টাকা আরএসএস-এর সঙ্গে যুক্ত সংগঠনগুলির কাছে! গত এক দশকে ওই সরকারি সংস্থার মোট ৬৬৮ কোটি টাকা আরএসএস-এর সঙ্গে যুক্ত প্রায় ২০টি সংগঠনের হাতে গিয়েছে বলে অভিযোগ। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর উদ্ধৃত করে সোমবার বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে কংগ্রেস। এধরনের অনুদান নিয়ে প্রশ্ন তুলে হাত শিবির সরকারি টাকা ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি দায়বদ্ধতা ও স্বচ্ছতার দাবি তুলেছে। কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি বি কে হরিপ্রসাদ এদিন এক্স হ্যান্ডলে তোপ দেগেছেন। তিনি লিখেছেন, আরএসএসের দীর্ঘদিনের দাবি, তারা সরকারি তহবিলের টাকা গ্রহণ করে না। যদি সরকারি প্রতিষ্ঠান এবং করদাতাদের অর্থ তাদের সহযোগী সংগঠনগুলির কাছে গিয়ে থাকে, তাহলে আরএসএস কীভাবে সেই দাবি করে? বিষয়টি এখন আর শুধুই আরএসএস নথিভুক্ত সংগঠন কি না, তার মধ্যে সীমাবদ্ধ নেই। বরং স্বচ্ছতা, জবাবদিহি পাশাপাশি জনগণের অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, নাগরিকদের তা জানার অধিকারের সঙ্গেও যুক্ত। এবিষয়ে নিজেদের বক্তব্য জানানো উচিত আরএসএসের। অনুদান ঘিরে প্রশ্ন এড়িয়া যাওয়া উচিত নয় তাদের। অনথিভুক্ত একটি সংগঠনের এইভাবে সরকারি তহবিলের টাকা পাওয়া কতটা সঠিক? যদিও অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ