Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান

বেলাগাম তোলাবাজির অভিযোগে এবার গ্রেপ্তার হলেন পাণ্ডবেশ্বর ব্লকের বহুলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বীর বাহাদুর সিং।

তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান
  • ৬ আগস্ট, ২০২৬ ২১:৫৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বেলাগাম তোলাবাজির অভিযোগে এবার গ্রেপ্তার হলেন পাণ্ডবেশ্বর ব্লকের বহুলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বীর বাহাদুর সিং। ঝাড়খণ্ডের মধুপুর থেকে অন্ডাল থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। এই তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে। 

Advertisement

তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন বার বার বীর বাহাদুর সিংয়ের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠেছে। এমনকি কয়লার ডিও সিন্ডিকেটের নিয়ন্ত্রণও তাঁর হাতে ছিল বলে বিরোধীরা বারবার অভিযোগ তুলেছে। বহুলা এলাকায় মারধোর হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পাণ্ডবেশ্বর প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা। পাণ্ডবেশ্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি থাকলেও ব্লকের শাসকদলের নিয়ন্ত্রণ কুক্ষিগত করেছিলেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ