Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গোরু উদ্ধার, গ্রেপ্তার ৩

গোরু উদ্ধার, গ্রেপ্তার ৩
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: পাচারের আগে ২৪টি গোরু সহ তিনজনকে মেটেলি থানার পুলিস গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে শিলিগুড়ি থেকে জাতীয় সড়ক ধরে আলিপুরদুয়ারের দিকে একটি গাড়িতে গোরুগুলি পাচার করা হচ্ছিল। চালসা গোলাইয়ে গাড়িটি আটক করে তল্লাশি চালালে গোরুগুলি উদ্ধার হয়। কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের বাড়ি নকশালবাড়িতে। মেটেলি থানার আইসি মিংমা লেপচা বলেন, ধৃতদের আদালতে তোলা হলে দু’জনকে পাঁচদিনের রিমান্ডে আনা হয়েছে। বাকি একজনের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ