Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গোরু উদ্ধার

গোরু উদ্ধার
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মাথাভাঙা: শনিবার মাথাভাঙা-শিলিগুড়ি রাজ্যসড়কের দুটি জায়গায় তল্লাশি করে পঞ্চাশটি গোরু উদ্ধার করে মাথাভাঙা থানার পুলিস। শিকারপুরে একটি ট্রাক আটক করে তল্লাশি চালানো হয়। সেই ট্রাকে করে গোরু নিয়ে যাওয়া হচ্ছিল। পঞ্চানন মোড়ে অপর একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। সেই ট্রাকেও গোরু নিয়ে যাওয়া হচ্ছিল। দুটি ট্রাক থেকে মোট ৫০টি গোরু উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিস। মাথাভাঙার মহকুমা পুলিস আধিকারিক সমরেন হালদার বলেন, এদিন রাজ্যসড়কে দুটি ট্রাক আটক করে তল্লাশি চালানোর পর ৫০টি গোরু উদ্ধার হয়েছে। তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ