Bartaman Logo
১০ জুন, ২০২৬

গির সফরে মোদি

গির সফরে মোদি
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সাসান: সোমবার ছিল বিশ্ব বন্যপ্রাণ দিবস। সেই উপলক্ষ্যে সোমবার গুজরাতের জুনাগড়ে গির অভয়ারণ্যে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাফারি চলাকালীন এশিয়াটিক সিংহের একাধিক ছবি তোলেন তিনি। নিজের এক্স হ্যান্ডলে সেগুলি প্রকাশ করেছেন। একইসঙ্গে সিংহের বাসস্থান রক্ষা করার জন্য মহিলা ও আদিবাসীদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। এদিন তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দর যাদব সহ অন্যান্যরা। এক্স হ্যান্ডলে মোদি লেখেন, ‘আজ বিশ্ব বন্যপ্রাণ দিবসে গির সাফারিতে শামিল হলাম। এটা এশিয়াটিক সিংহের বাসস্থান। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন এখানে অনেক কাজ করেছি। গিরে ফিরে এলে সেসব স্মৃতি ভেসে ওঠে। এশিয়াটিক সিংহের বাসস্থান রক্ষা করার ক্ষেত্রে স্থানীয় মহিলা ও আদিবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্যই সিংহের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।’ সাফারির পর এদিন সাসান গিরে বন্যপ্রাণ সংক্রান্ত জাতীয় বোর্ডের সপ্তম বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বর্তমানে গুজরাতের ৯টি জেলার ৩০ হাজার বর্গ কিমি এলাকাজুড়ে রয়েছে এশিয়াটিক সিংহের বাসস্থান। ছবি: পিটিআই
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ