Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গাড়ির সঙ্গে সংঘর্ষ, জখম ১

গাড়ির সঙ্গে সংঘর্ষ, জখম ১
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রাজগঞ্জ: যাত্রীবাহী চার চাকার গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন একজন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে রাজগঞ্জের বেলাকোবা-গেটবাজার রাজ্য সড়কের প্রধানপাড়ায়। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে প্রধানপাড়ায় বেলাকোবাগামী একটি চারচাকার ছোট যাত্রীবাহী গাড়ির সঙ্গে গেটবাজারগামী একটি বাইকের সংঘর্ষ ঘটে। তাতে গুরুতর জখম হন বাইক চালক। স্থানীয়দের সহযোগিতায় জখমকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার পর যাত্রীবাহী গাড়িটি পালিয়ে যাওয়ার সময় বাইকটিকে কয়েক কিমি হিঁচড়ে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা গাড়িটিকে আটক করে। ক্ষিপ্ত জনতা গাড়িটিতে ভাঙচুর চালায়। সুযোগ বুঝে পালিয়ে যায় গাড়ির চালক। খবর পেয়ে বেলাকোবা ফাঁড়ির পুলিস গাড়িটিকে উদ্ধার করে তদন্ত শুরু করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ