নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: গায়ের রং কালো। তার জন্য বধূর উপর নির্যাতন চালানো হতো। বৃহস্পতিবার ভোরে হরিহরপাড়ার গোবিন্দপুর এলাকায় ওই বধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃতার নাম রিয়া মাল(২১)। মৃতার পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে। পুলিস জানিয়েছে, দেহ ময়ানাতদন্ত করিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত লিখিত অভিযোগ হয়নি। ঘটনার পর থেকে মৃতার স্বামী পলাতক। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
Advertisement
জানা গিয়েছে, সাগরদিঘির মোড়গ্রামের বাসিন্দা রিয়ার আট মাস আগে বিয়ে হয়। গায়ের রং কালো হওয়ায় বিয়ের পর থেকেই তাঁর উপর অত্যাচার চলত বলে অভিযোগ। মৃতের মা বিরাজ মাল বলেন, এর আগেও জামাইয়ের বিয়ে হয়েছিল। তাকে ডিভোর্স দেওয়ার পরেই আমার মেয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের এক মাস পর থেকেই মেয়ের উপর অত্যাচার শুরু হয়। গায়ের রং কালো বলে মেয়েকে ওরা পছন্দ করত না। বৃহস্পতিবার ভোরে গলা টিপে মেয়েকে খুন করে। তারপরে ফোন করে জামাই বলে, মেয়ে অসুস্থ। পুলিসকে আমরা গোটা ঘটনা জানিয়েছি।



