Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গড়ের মাটি কাটার অভিযোগ

গড়ের মাটি কাটার অভিযোগ
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শীতলকুচি: ফের ঐতিহ্যবাহী কান্তেশ্বর গড়ের মাটি কাটার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি পঞ্চায়েতের মধ্য সর্বেশ্বর জয়দুয়ার গ্রামে। রবিবার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় শীতলকুচি পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ দীপক রায় প্রামাণিক, তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের শীতলকুচি ব্লক সভাপতি জাকির হোসেন মিয়াঁ সহ অন্যরা। 
Advertisement
বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় সুভাষ বর্মন গতরাতে ট্রাক্টরের মাধ্যমে গড়ের পাশে জমি সমান করেন। সেই সময় গড়ের মাটি কাটা হয়। এভাবে মাটি কাটা হলে গড় ধ্বসে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই গড় রক্ষায় প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। 
যদিও যার বিরুদ্ধে গড়ের মাটি কাটার অভিযোগ সেই সুভাষ বর্মনের দাবি, আমি জমিটি রাখাল বর্মনের কাছে বন্দক নিয়েছি। তিনি জমিটি সমান করে নিয়ে চাষ করতে বলেছেন। শীতলকুচি পঞ্চায়েত সমিতির বন ও 
ভূমি কর্মাধ্যক্ষ দীপক রায় প্রামাণিক জানান, বাসিন্দাদের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এভাবে মাটি কাটা হলে গড়ের মাটি ধ্বসে গিয়ে 
এর উচ্চতা হ্রাস পেতে পারে। তাই  বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হবে।
সম্পর্কিত সংবাদ