Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গাড়ির ধাক্কায় ওন্দায় মৃত্যু যুবকের

গাড়ির ধাক্কায় ওন্দায় মৃত্যু যুবকের
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: শনিবার সন্ধ্যায় ওন্দার মৌচুড়ায় গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম গৌর পাল(৩৮)।  পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় রং মিস্ত্রি গৌরবাবু ওইদিন সন্ধ্যায় কাজ সেরে স্থানীয় অন্যান্য শ্রমিকদের তেলিবেড়িয়া গ্রামে মোটর সাইকেলে করে ছাড়তে গিয়েছিলেন। ফেরার সময় মৌচুড়া গ্রামে ঢোকার আগে ফাঁকা জায়গায় তিনি দুর্ঘটনায় পড়েন। কোনও গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। নির্জন রাস্তায় দীর্ঘক্ষণ পড়েছিলেন। পরে ওই রাস্তায় যাতায়াত করার সময় একজনের নজরে পড়ে। তিনি গ্রামে খবর দেওয়ার পর পরিবারের লোকজন উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, মৃতদেহের ময়নাতদন্ত করানো হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। মৃতের জামাইবাবু বিষ্ণুপুরের গোপালপুরের বাসিন্দা প্রতাপ দে বলেন, বাড়িতে শ্যালকের স্ত্রী, বাবা, মা ছাড়াও দু’টি নাবালক সন্তান রয়েছে। দুর্ঘটনাস্থলটি নির্জন এলাকা। অন্ধকারে কেউ দেখেনি। তবে কোনও গাড়ির সঙ্গে সংঘর্ষের কারণেই শ্যালকের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।   
Advertisement
সম্পর্কিত সংবাদ