Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গাড়ির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর

গাড়ির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: শুক্রবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার টিকুল এলাকায় ছোট গাড়ির ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহীর। মৃত ব্যক্তির নাম মমিনুল ইসলাম (৫০)। বাড়ি বংশীহারি থানার শহরকুড়ি এলাকায়। সাইকেল আরোহী রাতে বুনিয়াদপুরের দিক থেকে কুশমণ্ডি মহিপালের দিকে যাচ্ছিলেন। সেই সময় বুনিয়াদপুর-মহিপাল রাজ্য সড়কের টিকুল এলাকায় একটি ছোট গাড়ি মহিপালের দিক থেকে বুনিয়াদপুরের দিকে যাওয়ার সময় সাইকেল আরোহীকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে রাজ্য সড়কের উপর রাতে দীর্ঘক্ষণ জখম ব্যক্তি পড়ে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছোট গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে সাইকেল আরোহীর। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে বংশীহারি থানায় খবর দেয়। 
Advertisement
ঘটনাস্থল থেকে সাইকেল আরোহীর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিস। এদিন মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পথ দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিস। ছোট গাড়িটির খোঁজ চলছে।  
সম্পর্কিত সংবাদ