Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর

গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: মঙ্গলবার রাতের খাওয়া সেরে বাড়ির সামনে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে হাঁটাই কাল হল এক পথচারীর। পিছন থেকে এসে ওই পথচারীকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায় একটি গাড়ি। পুলিস জানিয়েছে, মৃতের নাম মাতাদিউস খাঁড়িয়া (৪৫)। ঘটনাটি ঘটেছে জয়গাঁ শহরের দলসিংপাড়ার মালগুদাম এলাকায়। রাতেই পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পুলিস ঘাতক গাড়িটির খোঁজ শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ