Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গাড়ির ধাক্কায় মৃত্যু ব্যক্তির

গাড়ির ধাক্কায় মৃত্যু ব্যক্তির
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ফালাকাটা-ধূপগুড়ি সড়কের জয়চাঁদপুর পেট্রল পাম্প সংলগ্ন এলাকায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম বীরেন্দ্র রাউত (৪৫)। বাড়ি শিলিগুড়ির মাটিগাড়ায়। এদিন কোচবিহার থেকে গাড়িটি শিলিগুড়ির দিকে আসছিল। জয়চাঁদপুর এলাকায় গাড়ির খালাসি বীরেন্দ্র রাউত রাস্তা পার করে দোকানে যাচ্ছিলেন। সেসময় দ্রুতগতিতে আসা একটি ছোট চার চাকার গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। তাঁকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ফালাকাটা ট্রাফিক ওসি সাদিকুর রহমান বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক গাড়ির খোঁজ চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ