Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

গাড়ির ধাক্কায় কান্দির ভূমিদপ্তরের কর্মীর মৃত্যু, চাঞ্চল্য

গাড়ির ধাক্কায় কান্দির ভূমিদপ্তরের কর্মীর মৃত্যু, চাঞ্চল্য
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কান্দি: বৃহস্পতিবার সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফেরার সময় চারচাকা গাড়ির ধাক্কায় কান্দি ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক কর্মীর মৃত্যু হয়েছে। বহরমপুর-সুলতানপুর ১১নম্বর রাজ্য সড়কের কান্দি থানার রণগ্রাম ব্রিজের কাছে দুর্ঘটনা হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম অর্ক সাহা (৩৩)। তাঁর বাড়ি শক্তিপুর গ্রামে। পুলিস বাইক ও চারচাকা গাড়িটি আটক করেছে।মৃত যুবক আগে ভরতপুর ১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার পদে ছিলেন। মাস তিনেক হল তিনি সেখান থেকে কান্দি বিএলএলআরও অফিসে বদলি হয়েছেন। এদিন তিনি কান্দির অফিস থেকে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেইসময় রণগ্রাম ব্রিজ ওঠার আগে একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে গেলে কান্দিমুখী ওই  গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর গাড়িটিও উল্টে যায়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ