সংবাদদাতা, রায়গঞ্জ: গাড়ির ধাক্কায় গুরুতর জখম যুবকের রায়গঞ্জ মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল। মৃত যুবকের নাম আরজাউল হক (২০)। বাড়ি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর এলাকায়। মৃতের দাদা জামিরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে বন্ধুদের সঙ্গে বাইকে করে ফিরছিল জামিরুল। পথে হরিরামপুর এলাকায় একটি গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গভীর রাতে তাঁর মৃত্যু হয়। এদিন ওই যুবকের দেহ ময়নাতদন্ত হয় রায়গঞ্জ মেডিক্যালে।



